সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় থ্রি-হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির সাধারণ সভা ও বনভোজন

সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২২ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার লেকভিউ’তে সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির প্রধান উপদেষ্টা যুবনেতা অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির আহবায়ক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সকল অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুল হক, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, এড. শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির সাবেক সভাপতি মো. ইউনুছ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাবু, সিনিয়র সদস্য তরিকুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির যুগ্ম আহবায়ক আব্দুল গফফার, জয়নাল আবেদীন, মেহেদী হাসান নীলতাপ, রবিউল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ৫/৬ জন মৃত সদস্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং আগামীতে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে বনভোজনের খাওয়া এবং সব শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির উপদেষ্টা ও সাবেক জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন।

 

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক