শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুনাক সভানেত্রীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাতক্ষীরায় সুন্দরবন কেন্দ্রিক কর্মজীবীদের সহযোগিতা প্রদান ও পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যক্রম সংক্রান্তে পুনাক সভানেত্রীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এটির আয়োজন করে।

শনিবার (০৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার কৃতিসন্তান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মির্জা।

প্রধান অতিথি জিশান মির্জা বলেন, পুলিশ এবং পুনাক একই সূত্রে গাথা।১৯৮৬ সালে ৭ মার্চ প্রতিষ্ঠার পর থেকে আজও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে পুনাক। প্রতিবন্ধী ও বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়দের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতে সেটা অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী কোভিড মহামারিতেও পুনাক আত্ম-মানবতার সেবায় নিয়োজিত ছিল।

তিনি আরও বলেন, পুনাক হবে একখন্ড বাংলাদেশ। আমরা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সাহায্য সহযোগিতা করতে চাই, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য পুনাক সবসময়ই কাজ করে যাচ্ছে। এছাড়াও মানবিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। আগামীতে পুনাকের আয়োজনে বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হবে। সেখানে সারাদেশের ৬৪ জেলার পুনাক সদস্যরা স্টোল দিবে এবং নিজেদের জেলাকে ব্যন্ডডিং করবে বিভিন্ন পণ্যের মাধ্যমে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মতো কোভিডের পরে অমিক্রনে আক্রান্ত হচ্ছে বাংলাদেশ। সেজন্য সকলকে স্বাস্থ্য সচেতনতার দিকে সচেষ্ট থাকবো।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, পুনাকের সহ-সভানেত্রী নাসিম আমিন, উৎপাদন ও বিপণন সম্পাদিকা সৈয়দা মেহের আফরোজ, পুনাকের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদিকা প্রথমা রহমান সিদ্দিকী, পুনাক সাতক্ষীরার সভানেত্রী নাদিয়া আফরোজ প্রমুখ।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি কাছে পুনাক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আমেনা বিলকিস ময়না, শরিফুল্লাহ কায়সার সুমন, অধ্যক্ষ আশেক ই এলাহী প্রমুখ।

পরে সাতক্ষীরা শহরের বিভিন্ন অঞ্চলের প্রায় আড়াইশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি পুনাক সভানেত্রী জীশান মির্জা।

রবিবার (০৯ জানুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন অঞ্চলের সুন্দরবন বিভিন্ন কর্মে যাওয়া বনজীবীদের বাঘের আক্রমণে মৃত্যুবরণ করা স্বামী হারানো বাঘবিধবাদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান, সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ধাত্রীদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র প্রধান, বৃক্ষরোপন কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করবে। -পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী