শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল’র সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, বিএমএ’র সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন. সাবেক ডেপুটি ডাইরেক্টর ডা. আবুল ফজল, ডা. আসাদুজ্জামান, এমওসিএস ডা. জয়ন্ত সরকার, ডা. তনয় কৃষ্ণ পাল প্রমুখ।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার প্রয়াত সভাপতি ডা. হাবিবুর রহমান, প্রয়াত সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমান, প্রয়াত প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলামের স্মৃতিচারণ করে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রয়াত দপ্তর সম্পাদক কৃষ্ণপদ পাল’র বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ ডা. সি.এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য মো. ফজলুর রহমান, মো. আবুল খায়ের, বিধান চন্দ্র মন্ডল, শাহীন আলম, পুলক কুমার পাল, মো. গোলাম রব্বানী, মো. ইখতেখার আলম প্রমুখ। এসময় জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর