মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাছের ঘের রক্ষা ও নিরাপত্তার দাবিতে এক ঘের লিজ গ্রহীতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় অবৈধভাবে ঘের দখলের চেষ্টার ঘটনায় থানায় মামলা করায় আসামিরা বাদিকে মারপিট, খুন জখম সহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে
বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের মৃত নকুল চন্দ্র সাহার ছেলে ঘের লিজ গ্রহনকারী লক্ষীপদ সাহা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জের কামদেবপুর মৌজাস্থ ৩১ নম্বর জে,এল এর ৩৪৫,৩৪৬ ও ৩৪৭ নং খতিয়ানের ৬২৮ দাগসহ মোট ১০টি দাগে ৯.৩২ একর জমি ক্রয়সূত্রে মালিক ভাড়াশিমলা গ্রামের মৃত. শেখ মতলেব আলীর ছেলে শেখ রমজান আলী। আমি রমজান আলীর কাছ থেকে উক্ত জমি ২০২৪ সাল পর্যন্ত ইজারা নিয়ে চিংড়ি ঘের পরিচালনা করে আসছি। কিন্তু ভাড়াশিমলা গ্রামের মৃত শেখ আব্দুলকরিমের ছেলে শেখ মুনজুরুল ইসলাম বিভিন্নভাবে আমার ওই ঘের অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। একপর্যায় গত ১৩ জানুয়ারি রাতে মুনজুরুলের নেতৃত্বে তার ছেলে ওয়াসিম পাপ্পু, মৃত. মোজাম্মেল হকের ছেলে জাকির হোসেনসহ
ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার মাছের ঘেরে হামলা চালিয়ে জোরপূর্বক দখল করে নেয়। এসময় তারা মাছ লুট ও ঘেরের বাসায় আগুন দিয়ে প্রায় দুই লক্ষাধিক
টাকার ক্ষতি সাধন করে। এঘটনায় আমি নিজে বাদী হয়ে চারজনের নামে থানায় একটি মামলা দায়ের করি।

ঘের মালিক লক্ষীপদ সাহা আরো বলেন, বিষয়টি নিয়ে গত ১০ ফেব্রুয়ারি দুপুরে কালিগঞ্জ থানায় একটি শালিসী বৈঠক বসে। সেখানে বিচারের সিদ্ধান্ত অনুযায়ি জমির মালিক শেখ রমজান আলীকে তার জমির দখল বুঝিয়ে দিলে আমি আমরা ঘের ফেরত পাই। কিন্তু বেলা আড়াইটার দিকে উক্ত শেখ মুনজুরুল ইসলাম, তার ছেলে ওয়াসিম পাপ্পু ও জাকির হোসেন, মৃত বকস গাজীর ছেলে মোঃ আব্দুস সাত্তার সহ ৪/৫ জন
লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার ঘেরে ফের হামলা চালায়। এসময় তারা জমির মালিক শেখ রমজান আলীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় তারা রমজান আলী ও তার স্ত্রী নাজমুন নাহার ও মেয়ে তামান্নাকে মারপিট করে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে
পৌছালে মুনজুরুল গংরা পালিয়ে যায়। এঘটনায় শেখ রমজান আলী বাদি হয়ে থানায় উল্লেখিত চারজনের নামে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আসামি সাত্তারকে গ্রেপ্তার করে। পুলিশের তড়িৎ ভূমিকায় আমরা ফের আমাদের ঘেরের দখল বুঝে পাই।

তিনি অভিযোগ করে বলেন, মুনজুরুল গংদের নামে থানায় মামলা হওয়ায় তারা আবারও প্রকাশ্যে আমার ঘের দখলের হুমকি দিচ্ছে। মুনজুরুল ও তার ছেলে পাপ্পুসহ অন্যরা আমাকে মারপিট ও খুন জখমের পাশাপাশি মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি ধামকি দিচ্ছে। মুনজুরুল প্রকাশ্যে বলছে তুই দেশ ছেড়ে ভারতে চলে যা, নইলে তোর লাশ কেউ খুঁেজ পাবে না। ফলে তাদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তহীনতায় ভুগছি।

তিনি ভূমিদস্যু মুনজুরুলের কবল থেকে ঘের রক্ষাসহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও মিথ্যে হয়রানি থেকে পরিত্রানের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ