বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিন্দু নির্যাতনের ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত

কুমিল্লা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মানবাধিকার কর্মী মাধব দত্ত, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্বল, প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইয়ারব হোসেন, প্রেসক্লাব সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম.কে হাসান, প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, চঁাদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগে বাধা দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের বহু মানুষকে পিটিয়ে জখম করা হয়েছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা