মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ধর্ষন মামলার আসামীর নেতৃত্বে মামলা তুলে নিতে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্ষিত নিজেই এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আমাকে জোরপূর্বক ধর্ষন করে সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল এলাকার কাজী বাবুর ছেলে লম্পট মোস্তাফিজুর রহমান জনি। এঘটনায় আমি নিজে বাদি হয়ে সাতক্ষীরা নারী ও শশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করি। ধর্ষক জনি এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যায়। কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে আমাকে খুন জখমের ভয় দেখিয়ে হুমকি দিতে থাকে। একপর্যায় গত ১৪ সেপ্টেম্বর আমি, আমার পিতা ও বোন রোকসানা আক্তারকে নিয়ে দোকানে মালামাল ক্রয় করতে আসলে মোস্তাফিজুর রহমান জনির নেতৃত্বে মৃত খোদা বকস মোড়লের ছেলে রাজু ও পুরাতন সাতক্ষীরা এলাকার আব্দুল গফুরের ছেলে মিঠু ও কামাল মিজার্র ছেলে লিটন মির্জাসহ ৩/৪ জন সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। তারা আমাকে, আমার পিতা এবং বোনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

তিনি আরো বলেন, এসময় হামলাকারিরা আমার বড় বোনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং আমার পরনে কাপড় ছিড়ে আমাকে শ্লীলতা হানি ঘটনায়। এঘটনা জানতে পেরে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারিরা মামলা তুলে না নিলে খুন জখমসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিয়ে চলে যায়। এঘটনার পর আমি সদর থানায় একটি এজাহার দাখিল করি। কিন্তু ঘটনার সাথে জড়ি রাজুর ভাই একজন পুলিশ কর্মকর্তা হওয়ায় থানা কতর্ৃপক্ষ মামলাটি রেকড না করে তালবাহনা করে যাচ্ছে। বিষয়টি সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার সদর সার্কেলকে অবহিত করি। কিন্তু তারপরও‘ আমার মামলাটি রেকড না করে আমাকে হয়রানি করা হচ্ছে। ফলে ধর্ষনের যন্ত্রনা নিয়ে ন্যায় বিচারের দাবিতে পথে পথে ঘুরছি।

তিনি অভিযোগ করে বলেন, পুলিশ এই মামলাটি রেকড না করায় ধর্ষক জনি আরো বেপরোয়া হয়ে উঠেছে। নিজের অপকর্ম ঢাকতে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় মামলা তুলে নিতে খুন-জখমসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। ফলের আমার পরিবারের সদস্যদের জীবনও এখন ঝুকির মধ্যে রয়েছে। অথচ এধরনের একটি স্পর্শকাতর মালাটি তুলে নিতে মারপিটের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে উল্টে আমাকে হয়রানি করা হচ্ছে। একজন অসহায় নির্যাতিত নারী হিসাবে ধর্ষক জনি ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল