বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যে ধর্ষন চেষ্টার মামলার দায় থেকে স্বামীর দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৪৫ বছর বয়সী নারী কর্তৃক আত্মহত্যার হুমকি দিয়ে যুবলীগ নেতা এক সাবেক ইউপি মেম্বরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা মিথ্যে মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের মোঃ সোহরাব হোসেনের স্ত্রী মোছাঃ তহমিনা বেগম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী সোহরাব হোসেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বর। তারানীপুর গ্রামের মৃত শওকত হোসেন মোল্যা ২০০১ সালে ভৈরবনগর মৌজায় ১ নং খতিয়ানের ১নং দাগে ১.৫০ একর জমি ৪৫১/১৯৯০-৯১ নং মামলা বন্দোবস্ত প্রাপ্ত হন। শওকত হোসেনের মৃত্যুর পর ওই জমির মালিক হন তার ছেলে রফিকুল ইসলামসহ অন্যান্য ভাইয়েরা। ২০১১ সালে উক্ত সম্পত্তি ইজারা নিয়ে আমার স্বামী সোহরাব হোসেন ও নুর ইসলাম যৌথভাবে মাছের ঘের করে আসছিলেন। গত ২০১৭ সালে ভৈরবনগর গ্রামের রেজাউল তরফদারের স্ত্রী হাসিনা বেগম উক্ত জমির পাশে ১২০৩ নং রেজিঃ দলিল সম্পদানে বন্দোবস্ত প্রাপ্ত হন। তার জমি দখেলে থাকার পরও আমার স্বামীর দখলীয় মাছের ঘের জোরপূর্বক দখলের জন্য পায়তারা করতে থাকে। একপর্যায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় আমার স্বামী সোহরাব হোসেনরে বিরুদ্ধে পিটিশন-২৯৭/১৯ মামলা দায়ের করে। এছাড়া ওই হাসিনা বেগমের মা’ মনোয়ারা বেগম আমার স্বাসীসহ অন্যদের বিরুদ্ধে মাছের ঘের লুটের অভিযোগে নালিশি আদালতে সিআর ২৯৪/১৯ নং মিথ্যে মামলা দায়ের করে। যার বিচার কার্যক্রম চলমান। এরপরও আমার স্বামী সোহরাব হোসেন ও তার পার্টনার নুর ইসলাম পুনরায় নোটারি পাবলিকের মাধ্যমে গত ১১ নভেম্বর সম্পাদিত লীজ নেওয়া সম্পত্তির বেড়িবাঁধ সংষ্কার করলে তাদের বিরুদ্ধে আত্মহত্যার হুমকি দিয়ে ধর্ষনের চেষ্টার মামলা দাখিল করে।

তহমিনা বেগম অভিযোগ করে বলেন, পরসম্পদ লোভী হাসিনা বেগম এতেও ক্ষ্যান্ত না হয়ে একটি পরিকল্পিত নাটক সাজিয়ে আমার স্বামী সোহরাব হোসেন ও তার পার্টনার নুর ইসলামের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর ধর্ষন চেষ্টা মামলা দায়েরের চেষ্টা করে। কিন্তু মিথ্যে মামলা রেকর্ড করতে না পেরে হাসিনা বেগম আত্মহত্যার হুমকি দেয়। এরপর ওই ঘটনায় ২২ ডিসেম্বর শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়।

তিনি আরো বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার স্বামী ও তার পার্টনারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে হাসিনা বেগম মিথ্যে নাটক সাজিয়েছেন। মিথ্যে এই মামলার দায় মাথায় নিয়ে আমার স্বামী ও তার পার্টনার বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন।

তিনি নিরপেক্ষ তদন্তপূর্বক মিথ্যে মামলার দায় থেকে তার স্বামী ও তার পার্টনারকে অব্যহতি প্রদান এবং হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন