সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুবলীগের আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা এমপি রবি

সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকালে শহরের মিনি মার্কেট এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা যুবলীগের সিনিয়র সদস্য মানবীক যুব নেতা মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে যুব সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সাতক্ষীরা জেলা যুবলীগ অগ্রণী ভূমিকা রাখবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্য বুকে ধারণ করে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে জেলা যুবলীগ।”

যুব সমাবেশ ও আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য যুব নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য যুব নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা তঁাতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা,  কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি মাসুম, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন, জনি, যুবলীগ নেতা সালাহউদ্দিন, মহব্বত, সাতক্ষীরা পৌর যুবলীগের নেতা তাইজুল ইসলাম, পাপন নয়ন, রিজভী, অপু প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি যুব নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী