বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে যুব সমাবেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৪টায় শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গবন্ধু চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ময়নুল ইসলামের সঞ্চালনায় যুব সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক নান্টু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন, রেজাউল ইসলাম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  সৈয়দ আমিনুর রহমান বাবু, মো. জাহিদ হোসেন বাপ্পী, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান হোসেন, বিএল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা গাজী উজ্জ্বল হোসেন প্রমুখ।

যুব সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, ‘সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গণে সদর উপজেলা যুবলীগ একটি বলিষ্ঠ সংগঠন। সকল আন্দোলন ও সংগ্রামে অধিক জনবল ও অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি প্রোগ্রাম সফল করে আসছে। প্রত্যেকটি ইউনিয়নে অত্যন্ত শক্তিশালী কমিটি আছে। আমরা দেখেছি আওয়ামীলীগের আহবানে সকল কর্মসূচিতে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখে। আজকে যারা যুবক, যুদ্ধে যাওয়ার সময় তাদের। যে অপশক্তি আমাদের স্বাধিনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করেনা তাদেরকে রুখে দিতে এই যুব সমাবেশ থেকে যুবলীগের নেতাকমর্ীদেরকে আহবান জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু তিনি মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্রিয় ক্ষমতায় থেকে একটি যুদ্ধবিদ্ধস্ত নেতৃত্ব দিয়েছেন। তিনি যে রুপরেখা এঁকেছেন তা স্বল্প সময়ে বাস্তবায়ন করেতে পারিনি। সেই রূপরেখা বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. নাহিদুজ্জামান নাহিদ, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমামসহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাতক্ষীরা জেলা ও সদর উপজেলার কলারোয়া, দেবহাটা ও আলিপুর ইউনিয়ন যুবলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু