রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লকডাউনের দ্বিতীয় দফায় দোকানপাট খোলা রাখার সময় আরও কমলো

সাতক্ষীরায় করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় আরো এক সপ্তাহের কঠোর লকডাউননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনে মুদি দোকান ও কাচা বাজার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথম দফার লকডাউনে এটি ছিল সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। প্রথম দফার ৭ দিনের লকডাউন শুক্রবার শেষ হবে। এরপর থেকে দ্বিতীয় দফার লকডাউন শুরু হবে।

জেলা করোনা কমিটির সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চূয়াল মিটিংয়ে দুইজন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, সকল ইউএনও, রাজনীতিবিদ, বিজিবি’র অধিনায়কবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা যুক্ত ছিলেন।

মিটিংয়ে জেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ারম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার জন্য নির্দেশনা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠ পর্যায়ে আরো কঠোর হওয়ার পরামর্শ দেয়া হলে তা বাস্তবায়নে ভূমিকা রাখার কথা জানান পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা