বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ডিসেম্বর) রাত ৭টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা’র আয়োজনে বি.এম.এ’র সভাপতি ডা. এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বি. এম. এ’র সাংগঠনিক সম্পাদক ডা. মো. রাশিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শায়াফাত, স্বাচিপ’র সভাপতি ডা. এস এম মোখলেছুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. এবাদুল্লাহ, বি.এম.এ’র সাতক্ষীরার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সহযোগি অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মানস কুমার মন্ডল, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস, সাতক্ষীরা সদর হাসপাতালে আর.এ .ও ডা. শেখ ফয়সাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. সুতপা চ্যাটার্জী ও বি এম এ’র সাতক্ষীরার কোষাধ্যক্ষ ডা. জয়ন্ত সরকার।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু