সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা হাসপাতাল ও বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালত, ৫ দালালকে জেল জরিমানা

সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় ৫ ব্যক্তির বিরুদ্ধে দালালীর অভিযোগ এনে বিভিন্ন মেয়াদের জেল জরিমানা প্রদান করা হয়েছে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, রোববার (৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্টেট নুরুল আমিনের নেতৃত্বে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ’র দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ফকির আলী গাজীর ছেলে খোরশেদ গাজী, মাগুরা এলাকার মৃত ওসমান গাজীর ছেলে মহিদুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার নুর মোহম্মাদের ছেলে রুহুল আমিন, বেতলা এলাকার মাসরিব আলীর ছেলে দেলওয়ার হোসেন এবং মুকুন্দপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল আলম রিপনকে আটক করা হয়।

আটক রুহুল আমিনকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়া অন্যান্যদের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা