শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাপ্তাহিক সূর্যের আলো পরিবারের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ আসাদুর রহমানের মামা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের মৃত. সৈয়দ আলী ঢালীর ছেলে মো. আব্দুল খালেক (৬৭) নিউরো ও হার্টের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুন) দুপুর সোয়া ২ টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অপরদিকে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো. মুনসুর রহমানের বড় মামা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত. এছেম সরদারের ছেলে আনসার আলী (৮০) ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়ে রবিবার (১২ জুন) ভোর ৬.১৬ মিনিটে টায় খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপরিউক্ত ব্যক্তিদ্বয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাপ্তাহিক সূর্যের আলো পরিবার। সেই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, প্রধান নির্বাহী সম্পাদক আব্দুল ওয়ায়েশ খান চৌধুরী, স্টাফ রিপোর্টার আশিকুজ্জামান খান, মারুফ আহমেদ খান শামীম, শেখ রিজাউল ইসলাম, এসএম একরামুল হক, কামরুজ্জামান, সীমান্ত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী, ক্রীড়া প্রতিবেদক মো. সেলিম হোসেন, শ্যামনগর বিউরো প্রধান মো. নুরুজ্জামান, সীমান্ত (কালিগঞ্জ) প্রতিনিধি গোলাম রব্বানী, আশাশুনি প্রতিনিধি আজাদ হোসেন টুটুল, তালা প্রতিনিধি আব্দুল আলিম, পাটকেলঘাটা প্রতিনিধি মো. মফিজুল ইসলাম, পৌর প্রতিনিধি শেখ সাইদুজ্জামান, শহর প্রতিনিধি মো. ওমর ফারুক, ফটোগ্রাফ আহাজ উদ্দিন সুমন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা