শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক মেজর নিহতের ঘটনায় মামলা দায়ের

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ খানের মর্মান্তিক মৃত্যুতে মামলা দায়ের করা হয়েছে।

ওসি প্রদীপ ও বাহারছড়া চেকপোস্টের ইনচার্য লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন নিহত সাবেক সেনা কর্মকর্তা রাশেদের বোন শারমিন।

বুধবার (৫ আগস্ট) কক্সবাজারের আদালতে মামলা দায়ের করেন তিনি।

এ ঘটনায় র‌্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুরে বাহারছড়া তল্লাশী চৌকিতে সাবেক মেজর সিনহা রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় পুলিশের বিবরণ নিয়ে প্রশ্ন ওঠায় প্রথমে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলিকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
এরপর ২৪ ঘন্টা না পেরুতেই তদন্ত কমিটিকে শক্তিশালী করে পুনর্গঠন করা হয়। তাতে আগের কমিটির আহ্বায়ককে সদস্য রেখে যুগ্মসচিব পর্যায়ের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে নতুন আহ্বায়ক করা হয়।

৪ সদস্যের কমিটির বাকি ২ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশের প্রতিনিধি। সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে তাদের। ঘটনা তদন্তে মঙ্গলবার (৪ আগস্ট) মাঠে নেমেছে তদন্ত কমিটি।

এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সূত্র: সময় টিভি নিউজ

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার