বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক সরকারি কর্মকর্তার নিজের বেতন বাড়ানোয় ৭ বছরের জেল

ক্ষমতার অপব্যবহার করে নিজের বেতন তিন দফায় বাড়ানোর অপরাধে এক সাবেক সরকারি কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। বাহরাইনের ওই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাবেক কর্মকর্তা আকবর আল খালেজ ২০০৮ সালে মাসিক ১৯৫০ দিরহাম বেতনে চাকরি শুরু করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি প্রথম দফায় তার বেতন বাড়িয়ে করেন ২১শ দিরহামে। পরের বছর আরেক দফা বাড়িয়ে তার বেতন হয় ২৭৭৪ দিরহাম। পরে নিজের বেতন বাড়িয়ে ৩৩শ দিরহাম করেন আকবর।

এই বেতন বাড়ানোর ফলে অবসরের পর বিপুল পরিমাণ অবসর ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তদন্তে দেখা গেছে, আকবর সামাজিক বীমা সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য প্রবেশ করিয়ে বেতন কাঠামে পরিবর্তন এনেছেন। দুবছর ধরে করা তার এই কারসাজি একটি সরকারি সংস্থা ধরে ফেলে। ওই কারসাজির ফলে ওই ব্যক্তি ১৫ হাজার দিরহামের বেশি অবসরকালীন ভাতা পেয়েছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ