বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামেক ছাত্রলীগের দু’গ্রুপের অপ্রীতিকর ঘটনা: আহত রায়হানের চিকিৎসার খোঁজ নিলেন দুই এমপি স্বপন ও সেঁজুতি

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত নবঘোষিত কমিটির সহ-সভাপতি এস এম রায়হান কবিরসহ অন্যান্যদের চিকিৎসার খোঁজ খবর নিলেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এমপি স্বপন ও সেঁজুতি এমপি উপস্থিত হয়ে চিকিৎসাধীন আহত সামেক ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে দেখা করেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি মো.দিদারুল ইসলাম, সামেক প্রফেসর ডা. মাহমুদুল হাসান পলাশ, সাতক্ষীরা মেডিকেল কলেজ নবঘোষিত কমিটির সহ-সভাপতি আহত প্রিন্স সাহা, সামেক ছাত্রলীগ নেতা আলিফুল ইসলাম দিপ, সোহানুর রহমান সোহান, সামিয়ান ইমু, নওশাদুল ইসলাম নাহিদ, মিনহাজুর রহমান।

এছাড়া সামেক হাসপাতালের শিক্ষার্থী ও ডা.আবু সাইদ, ডা.আজমল হোসেন, ডা. নাইম ইসলাম সজীব, ইমরান পারভেজ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সাংবাদিক এস এম হাবিবুল হাসান, পৌর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা জুয়েল খানসহ সামেকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার দুপুরে সামেক কলেজ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে (সামেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নবঘোষিত কমিটির মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এস এম রায়হান কবির, প্রিন্স সাহা, আলিফুল ইসলাম দিপ, সোহানুর রহমান সোহান, সামিয়ান ইমু, নওশাদুল ইসলাম নাহিদ, মিনহাজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে এস এম রায়হান কবির ও প্রিন্স সাহা মারাত্মক আহত হয়েছে। তারা সামেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে।

এদিকে, গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।এই কমিটিতে বিতর্কিত আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কমিটির বাকি সদস্য ও পদবঞ্চিতরা।

গত সোমবার দুপুরে মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপের নেতাকর্মীরা।একপর্যায়ে সামেক ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপর গ্রুপের নেতাকর্মীরা। এরপর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের একদিন পর মঙ্গলবার (২ এপ্রিল) দূপুরে কলেজের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আবাসিক ছাত্র-ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিকেল কলেজের তথ্য কর্মকর্তা ডা. নাসিরউদ্দীন গাজী জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২ টার মধ্যে কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দু’টো হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা