রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী-শিশু ধর্ষণ প্রতিরোধে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাতক্ষীরার তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক উদ্যোগে সহযোগিতায় সারাদেশে চলমান নারী শিশু ধর্ষন ও সহিংসতার প্রতিবাদ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের এই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিডিইআরএম’র সভাপতি দিলিপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জয়ন্তী রানী, জুয়েল সরকার প্রমূখ।

অন্যদিকে সোমবার সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে নাগরিক কমিটি ও ভূমিজ ফাউন্ডেশন আয়োজনে সারাদেশে নারীর প্রতি সম্ভ্রমহানী, নির্যাতন, মধ্যযুগীয় বর্বতার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সস্পাদক মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্বা আল্লাউদ্দিন জোয়াদ্দার, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ভুমিজ ফাউন্ডেশন এর পরিচালক অচিন্ত্য কুমার সাহা, বাংলাদেশের ওয়ার্কাস পাটির তালা উপজেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি জাহিদুর রহমান লিটু, শফিউর রহমান ডানলপ প্রমুখ।

এ সময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
একই সাথে তারা ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক