বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনার দোয়া ও ইফতার মাহফিল

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে ২১ মার্চ বৃহস্পতিবার নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় ফাউন্ডেশনের মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে মাহে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সরদার রকিবুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, খুলনার প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম আবুল বাশার মোল্লা, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলোজির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমদ, যশোর সরকারি এম এম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান ড. খ. ম. রেজাউল করিম, ইউএনবি খুলনার বিভাগীয় প্রতিনিধি অধ্যাপক শেখ দিদারুল আলম, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রæপের মহাসচিব আলহাজ¦ ওয়াহিদুজ্জামান খান পল্টু, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার বিভাগীয় সমন্বয়কারী এ্যাড. মোঃ মোমিনুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না, সোনাডাঙ্গা মজিদ স্মরণি ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব শেখ আসাদুজ্জামান। অতিথিবৃন্দ তাঁদের বক্তৃতায় সংগঠনের বিভিন্ন মানব কল্যাণমূলক কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকল ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।

ইফতার মাহফিলে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা এবং সংগঠনের সদস্যদের প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ¦ মাওলানা মোহাম্মদ গোলজার হোসাইন ও বাংলাদেশ বেতার খুলনার আলোচক মুফতি রবিউল ইসলাম রাফে।

ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী ও আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের ও আলহাজ¦ রুস্তুম আলী হাওলাদার এবং মোঃ হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, আজাদুল হক আজাদ, আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ বদিউজ্জামান লাবলু, একরামুল হোসেন লিপু, মোঃ হুমায়ুন কবীর, মোঃ সরওয়ার হোসেন, বিমল মল্লিক, বিপ্লব কান্তি দাস, ডাঃ সাইফুল্লাহ মানছুর, অসীম কুমার বিশ^াস, পিযুস চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, ইমরান পারভেজ, মোঃ রবিউল আলম, মোঃ লিটন হোসেন ও মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকেবিস্তারিত পড়ুন

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতাবিস্তারিত পড়ুন

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ