শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরিজ জয়ের মাঝেই দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

রোববার সিডনিতে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে সহজ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে জয়ের আনন্দের মাঝেই দুঃসংবাদ হয়ে এল ডেভিড ওয়ার্নারের ছিটকে পড়ার খবরটি।

রোববার ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। চোটটা যে বেশ গুরুতর বোঝা গিয়েছিল, যখন সতীর্থদের কাঁধে ভর করে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার।

স্ক্যান রিপোর্টের পর অস্ট্রেলিয়া জানিয়েছে, ওয়ানডে সিরিজের শেষ এবং টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই খেলতে পারবেন না ওয়ার্নার। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে আরেক বাঁহাতি ব্যাটসম্যান ডি’আরকি শর্টকে।

ওয়ার্নারের ছিটকে পড়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কাই বলা যায়। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৬৯ এবং ৮৩ রানের দুটি ইনিংস খেলেন মারকুটে এই ওপেনার।

এদিকে সিরিজের শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে পেসার প্যাট কামিন্সকে। টেস্ট সিরিজের জন্য তাকে তরতাজা রাখতেই এমন সিদ্ধান্ত স্বাগতিকদের।

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আশাবাদি, টেস্ট সিরিজের আগেই ওয়ার্নার সুস্থ হয়ে উঠবেন। কামিন্সকেও বিশ্রাম দেওয়াও যে টেস্ট সিরিজে সেরাটা পাওয়ার জন্যই, জানিয়েছেন অসি কোচ।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা