রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরিজ বোমা হামলায় কেঁপে উঠল আফগানিস্তান

সিরিজ বোমা হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। স্থানীয় সময় (২১ নভেম্বর) শনিবার সকালে শহরজুড়ে কমপক্ষে ১০টি ম্যাগনেটিক বোমার বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

হামলায় এখন পর্যন্ত এক পুলিশ কর্মকর্তা এবং তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাবুলের বেশ কয়েকটি জায়গায় রকেট হামলা হয়েছে। বিশেষ করে কূটনৈতিক এলাকা গ্রিন জোনের কাছে রকেট বিস্ফোরণ ঘটে। গ্রিন জোনে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌউস ফারামার্জ নিশ্চিত করেছেন যে একাধিক রকেট বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কিছু ভবন এবং গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানায়, হামলায় একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।

সিরিজ বোমা হামলার দায়ভার এখনো কোন গোষ্ঠী স্বীকার করেনি।
গেল ছয় মাসে আফগানিস্তানের সশস্ত্র তালেবান গোষ্ঠী ৫৩টি আত্মঘাতী হামলা এবং ১২’শ ৫০টি বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নিহত হয়েছেন ১২‘শ ১০ বেসামরিক নাগরিক, আহত হন আড়ই হাজারের বেশি। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার আলোচনার মধ্যেই দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলা ঘটনা বেড়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই দেশটি থেকে আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার এই ঘোষণার বিরোধিতা করেছেন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও ন্যাটোকে এর খেসারত দিতে হবে বলে ট্রাম্পকে সতর্কবার্তা দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩