বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরিয়ালের নামে চাঁদাবাজি’র প্রতিবাদে ভোমরা সিএন্ডএফ’র কর্মবিরতি ও মানববন্ধন

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পন্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে চাঁদাবাজি’র প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি ও মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ভোমরা স্থলবন্দরের দু’ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন করা হয়।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিএন্ডএফ’র আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, মো. মিজানুর রহমান, আমির হামজা, দীপঙ্কর ঘোষ, আমদানি-রপ্তানিকারকদের মো. শাহানুর ইসলাম শাহীন, রইসুল ইসলাম টুকু, বিলকিস সুলতানা সাথী, রুখসানা পারভীন, শাহানুর ইসলাম শাহীন,দীপঙ্কর ঘোষ, জিএম আমির হামজা, ভোমরা স্থলবন্দর কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, লেবার সংগঠনের মধ্যে রেজিং নং- ১৭২২ সভাপতি মো. সামছুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন, রেজিং নং-১৯৬৪ সভাপতি মো. আশরাফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, রেজিং নং-১১৫৯ সভাপতি মো. এরশাদ আলী, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, রেজিং নং-১১৫৫ সভাপতি মো. আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ব্যবসায়ী নাজমুল আলম মিলন, আনসার আলীসহ কিছু ব্যবসায়ীর যোগসাজশে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাস্টমস্ শুল্ক স্টেশনের পার্শ্ববর্তী বেসরকারি পার্কিংগুলোতে সিরিয়ালের নামে চাঁদাবাজি করা হচ্ছে। যা প্রতি পণ্যবাহী ট্রাকের জন্য ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। যার ফলে, বাংলাদেশী আমদানীকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যেজন্য ভারত থেকে আনা আমদানিজাত পণ্যের মূল্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অন্যান্য বন্দরের তুলনায় এই বন্দরে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকরা এ বন্দর ত্যাগ করছে। যায় ফলে, ভোমরা স্থলবন্দর থেকে সরকার রাজস্ব হারাচ্ছে। এভাবে চলতে থাকলে এই স্থলবন্দরটি বন্ধ হওয়ার উপক্রম হবে। তাই ঐক্যবদ্ধ ভাবে এই চাঁদাবাজি বন্ধের কোন বিকল্প নেই। তা না হলে আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

সংগঠনটি আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, এই চাঁদাবাজী যদি বন্ধ না হয় তাহলে ৩০ জানুয়ারি তিনঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন, ৩১ জানুয়ারি চারঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন। এছাড়া হয় আগামী ১ ফেব্রুয়ারী থেকে লাগাতার কর্মবিরতি পালন করবো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান