শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ ফায়ার সার্ভিস কর্মী রনির যানাযায় হাজারো মানুষের ঢল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে মৃত ফায়ার সার্ভিসকর্মী রমজানুল ইসলাম রনির (২২) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় শেরপুর সদরে নিজ গ্রাম হেরুয়া বালুরঘাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় হাজারও মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে মরদেহ পৌঁছায়।

চাচা আবুল কাশেম বলেন, চার ভাইবোনের মধ্যে বড় রনি। প্রায় দেড় বছর আগে ফায়ার সার্ভিসে চাকরি হয়। ছোট ভাই তারিকুল ইসলাম রকিবকে ময়মনসিংহে রেখে পড়াশোনা করাতো। বোন আশামণি নবম শ্রেণিতে ও ছোট বোন আঁখিমণি তৃতীয় শ্রেণিতে পড়ে। তাদের লেখাপড়াসহ পরিবারের সব খরচ চালাতো রনি। তিন মাস আগে সীতাকুণ্ডে বদলি হয়ে সেখানেই স্ত্রীসহ বসবাস করছিল। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

ছয় মাস আগে শেরপুরের শ্রীবরদী থানার জালকাটা গ্রামের রুপা বেগমের সঙ্গে রমজানুল ইসলাম রনি বিয়ে হয়। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ তিনি।

এদিকে বিচারাধীন একটি মামলায় শেরপুর জেলহাজতে থাকা রনির বাবা আকরাম হোসেন আঙ্গুরের পক্ষে সোমবার (৬ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়। বিচারক আব্দুর সবুর মিনা সাত দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু এ তথ্য জানিয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ জানান, সাড়ে ১০টার পর নিজ বাড়ির আঙিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রনির দাফন সম্পন্ন করা হয়েছে। মানবিক দিক বিবেচনায় কেন্দ্রীয় জেলখানায় বন্দি তার বাবাকে আদালত সাত দিনের জামিন দিয়ে বাড়িতে পাঠিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়