সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্তে অ্যাম্বুলেন্সে করে গরু পাচার!

ভারতের উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে গরু পাচার বন্ধে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ছে। পাচারকারীরা নানা কৌশলে গরু পাচার করছে সীমান্তে। গত ১০ সেপ্টেম্বর ভারতের জলপাইগুড়ির সাতকুড়া গ্রামের অ্যাম্বুলেন্সে করে গরু পাচারের ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। জলপাইগুড়ির নগর বেরুবাড়ি এবং রাজগঞ্জের সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে।

সম্প্রতি মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হক এবং বিএসএফের প্রাক্তন কমান্ডান্ট সতীশ কুমারের ব্যাপারে সিবিআই তদন্ত শুরু করেছে। সতীশ কুমার এক সময়ে জলপাইগুড়িরই রাধাবাড়ি ক্যাম্পে ছিলেন। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার মধ্যেই নতুন করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে গরু পাচার ধরতে তৎপরতা বাড়ছে বলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে দাবি, লকডাউনের ফলে পাচার কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আনলকের মধ্যে ফের একটু একটু করে সক্রিয় হচ্ছে পাচারকারীরা। সাতকুড়া গ্রামের ঘটনা তারই উদাহরণ। সেদিন চালককে ধরতে না পারলেও এক যুবককে পাকড়াও করেছে পুলিশ। তদন্তে তারা জানতে পেরেছে, যত শীত এগিয়ে আসবে পাচার ততই বাড়বে বলে মনে করা হচ্ছে।
জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল বলেন, গরু পাচারের বিষয়ে গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। তদন্তে কী উঠে আসছে, তা এখনই বলা যাবে না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী