বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সু- শাসনের জন্য নাগরিক( সুজন) কলারোয়া উপজেলা কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা

দীপক শেঠ, কলারোয়া: সু- শাসনের জন্য নাগরিক (সুজন) কলারোয়া উপজেলা কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সুজন’র সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রন্জু। বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম। উপজেলা সুজন’র সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সহ সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক কে,এম, আনিছুর রহমান, পৌর কমিটির সভাপতি এ্যাড. আব্দুল্লা হেল হাবিব, উপজেলা সুজনের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহিন, কোষাধ্যক্ষ লক্ষ্মণ চন্দ্র বিশ্বাস, কর্মকর্তা সাংবাদিক জাকির হোসেন, শিক্ষক অনুপ কুমার ঘোষ, আঃ ওহাব মামুন, মাসউদ পারভেজ মিলন, সাংবাদিক এস,এম ফারুক হোসেন, মাস্টার মিজানুর রহমান, কপাই অফিস সহকারী নিয়াজ খান প্রমুখ। সভায় প্রধান অতিথি বিভাগীয় সমন্বয় কারী মাসুদুর রহমান রন্জু, কলারোয়াবাসী আগামী তে কেমন নির্বাচন পদ্ধতি দেখতে চাই সে বিষয়ে পরামর্শ ও প্রস্তাবনা প্রেরণের উপর গুরুত্ব আরোপ করেন। সব শেষে, অন্তবর্তী সরকারের নির্বাচন কমিশন সংস্কারের জন্য কেন্দ্রীয় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারকে মনোনীত করায় খুলনা বিভাগীয় নেতা সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ শুভেচ্ছান্তে অভিনন্দন জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা