মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্বিচারে হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা ও সদর উপজেলার শখার আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, জেলা ওয়াকার্স পার্টি’র সাধারণ সম্পাদক এড. ফাইমুল হক কিসলু, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক সুজন বিশ্বাস, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক ইন্দ্রজিৎ সাধু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

বক্তারা বলেন, হেফাজত ইসলামের একাংশের সভাপতি মামুনুল ইসলামের নির্দেশনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৯০টি অধিক বাড়িঘর ও মন্দির ভাঙচুরসহ লুটপাট করা হয়েছে। হামলা চালানো হয়েছে সাতজন বীর মুক্তিযোদ্ধার ওপর। মামুনুল ইসলামকে নিয়ে ফেসবুকে এক হিন্দু যুবক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হেফাজত ইসলাম হিন্দুদের উপর এ ধরণের ববর্রোচিত হামলা চালায়।

বক্তারা এসময় সুনামগঞ্জসহ দেশব্যাপি সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত