বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে বাঘ হত্যাকারী ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

সুন্দরবনের ভিতরে বাঘ হত্যাকারী অপরাধীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বনের বাইরে এ ধরণের অপরাধী ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা দেওয়া হবে।

সোমবার বেলা ১২ টায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন, কদমতলা স্টেশন ও কৈখালী স্টেশন থেকে এক যোগে বনবিভাগ ও সিপিজির সদস্যরা মাইকিং ও হ্যান্ডবিলের মাধ্যমে এ প্রচারণাা শুরু করে।

প্রচারণায় বনের মধ্যে কুমির হত্যাকারীর জন্য ৩০ হাজার টাকা, বনের বাইরে ১৫ হাজার টাকা। হরিণের ক্ষেত্রে বনের ভিতরে ২০হাজার টাকা এবং বনের বাইরে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর ক্ষেত্রে বনের ভিতরে ১০ হাজার টাকা এবং বনের বাইরে ৮ হাজার টাকা করে আথিক পুরস্কার প্রদান করা হবে।

এবিষয় সুন্দরবনের কদমতলা স্টেশন কমকতা আবু সাঈদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বন অপরাধীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সেটা মানুষকে জানানোর জন্য আমরা প্রচার শুরু করেছি এবং যারা তথ্য দিবে তাদের পরিচয় গোপন রাখা হবে। তিনি আরো জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে গত ২৫ অক্টোবার ২০২০ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।

সেখানে বলা হয়েছে কোন ব্যক্তি সুন্দরবনের জীব-বৈচিত্র রর্ক্ষাথে বনাঞ্চলে/বাইরে যদি বন অপরাধীদের সাথে জড়িতদের (বিষ দিয়ে মাছ ধরা, বন্যপ্রাণী হত্যা, ফাঁদ দিয়ে হরিণ ও বাঘ শিকার, ধরা, মারা, পাচার করা) বিষয় তথ্যসহ সরাজমিনে ধরিয়ে দিতে পারলে। তাদের জন্য সরকারিভাবে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসকল অপরাধীদের ধরিয়ে দিতে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে যোগাযোগ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল