বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে‌ বাঘের থাবায় কৃষক আহত

সুন্দরবনে গরু আনতে গিয়ে বাঘের থাবায় মো. ফজলু গাজী (৬২) নামে এক বৃদ্ধ জখম হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, বাগেরহাট জেলা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ফজলু গাজী। তার ডান পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে শুক্রবার সকালে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের শরণখোলার উপজেলার সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হন ফজলু গাজী।

আহত ফজলু গাজীর বাড়ি শরণখোলার উপজেলার সুন্দরবনসংলগ্ন উত্তর রাজাপুর গ্রামে। কৃষিকাজ ও গরু পালন করে দিন কাটে ৬২ বছর বয়সী ওই বৃদ্ধের।

ফজলুর স্ত্রী ফিরোজা বেগম বলেন, তাদের বাড়ি সুন্দরবনের একদম কাছেই। গত মঙ্গলবার সকালে তাদের একটি গরু ছাড়া পেয়ে শুকিয়ে যাওয়া ওই ভোলা নদী পেরিয়ে সুন্দরবনে ঢুকে পড়ে। বেলা ১১টার দিকে ওই গরু আনতে ওপার যান তার স্বামী।

হাসপাতালে চিকিৎসাধীন ফজলু গাজী বলেন, বনের কিছুটা ভেতরে গিয়ে গরুর দেখা পাই। ফিরব এমন সময় কিছু দৌড়ে আসার শব্দ পাই। সঙ্গে সঙ্গে জোরে চিৎকার করে উঠি। খালে দুই নৌকায় ১০-১২ জন মাছ ধরছিলেন। তারা সবাই ছুটে আসেন। এর মধ্যে বাঘ এসে আক্রমণ করে। সবার হাঁকডাকে বাঘ আবার বনে চলে যায়। বনে প্রবেশের পাস করা হয়নি বলে ভয়ে কাউকে কিছু জানাইনি।

স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে বাড়িতে রেখে দুদিন দেখানোর পরে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক চিকিৎসক জেলা হাসপাতালে ভর্তি হতে বলেন।

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, বাঘের থাবায় আহত ফজলু গাজী আমার চেম্বার এসেছিলেন। তার ডান পায়ের ক্ষত অনেক বেশি। সেখানে গভীর গর্ত হয়ে গেছে। পরিবারটি অনেক দরিদ্র, চিকিৎসার ব্যয় মেটানোও তাদের জন্য কঠিন। আমরা তাকে ভর্তি করে হাসপাতাল থেকে সব ধরনের সেবা দিচ্ছি। শনিবার তার পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হবে।

তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় বন বিভাগ। জানতে চাইলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হয়তো অবৈধভাবে বনে প্রবেশ করায় আমাদের কিছু জানাননি তারা।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী