শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়লো ৪০ উট!

প্রতিবছর সৌদি আরবে আয়োজিত হয় বাদশাহ আব্দুল আজিজ উট উৎসব।
চলতি মাসে শুরু হয়েছে জনপ্রিয় এই উৎসব। তবে এই সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে ৪০টি উট। ইনজেকশন দিয়ে দেহ মোটাতাজাকরণ ও কৃত্রিম উপাদান দিয়ে মাংশপেশী সতেজ দেখানোর অভিযোগে উটগুলোকে বাদ দেওয়া হয়েছে।

বুধবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর নির্বাচিত উটের মালিককে পুরস্কার হিসেবে দেওয়া হয় ছয় কোটি ৬০ লাখ মার্কিন ডলার। তবে উটকে আকর্ষণীয় করতে কোনো ধরনের ইনজেকশন দেওয়া, চেহারা বা দেহের অন্য কোনো অংশ কৃত্রিমভাবে পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ।

এবারের প্রতিযোগিতায় কর্তৃপক্ষ দেখতে পেয়েছেন, কয়েক ডজন খামারি কৃত্রিমভাবে উটের ঠোঁট ও নাক প্রসারিত করেছে, পশুদের পেশী শক্তিশালী করতে হরমোন ব্যবহার করেছে, উটের মাথা ও ঠোঁট বড় করার জন্য বোটক্স দিয়ে ইনজেকশন দিয়েছে এবং রাবার ব্যান্ড দিয়ে শরীরের অংশগুলো স্ফিত করেছে ও ফিলার ব্যবহার করেছে।
তাদের মুখ শিথিল করেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলেছে, ‘উটের সৌন্দর্য বর্ধনে সব ধরনের জালিয়াতি ও প্রতারণা বন্ধ করতে চায় ক্লাব। আয়োজকরা এ ধরনের কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি আরোপ করতে পারে।’

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী