বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদি আরবে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু হচ্ছে

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার জাদুঘরটি চালু করা হবে।

উড়োজাহাজে চড়ে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে। খবর সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের।

রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন।

জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প।

প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর রেপ্লিকা সংগ্রহ প্রদর্শন করবে জাদুঘরটি।

জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারবেন, যেটি চলতি বছর মুক্তি পেয়েছে।

কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফোটি বলেন, আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। তারা ধীরে ধীরে এই রত্নের রহস্য আবিষ্কার করছেন।

সৌদিয়া এয়ারলাইনসের করপোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট খালেদ তাশ বলেন, জাদুঘরটি তাদের সঙ্গে কমিশনের সঙ্গে চলমান সহযোগিতারই একটি ধারাবাহিকতা। এর লক্ষ্য আলউলার সমৃদ্ধ ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরা।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়