বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ঢাকায় এসে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন।

সফরে বাংলাদেশ ও সৌদির মধ্যে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেবেন সাউদ।

দীর্ঘ ছয় বছর পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই বাংলাদেশ সফর। এর আগে ২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের বাংলাদেশ সফর করেছিলেন। তাই সাউদের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা।

এ সফরে বুধবার সকালে প্রথম ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপে নেতৃত্ব দেবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। এ ছাড়া একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

জানা গেছে, বুধবার পররাষ্ট্র ড. মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সাউদ।
এ ছাড়া ভার্চুয়ালি কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বুধবার বিকালেই সৌদি ফিরবেন সাউদ।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী