মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রী সন্তানদের দেখভালের শর্তে ৪৭ স্বামীকে খালাস দিলেন আদালত

একদিনে ৪৭টি নারী নির্যাতন আইনের মামলার নিষ্পত্তি করেছেন সুনামগঞ্জের আদালত। কাউকে দণ্ড না দিয়ে আসামিপক্ষের অঙ্গীকার নেন বিচারক। স্বজন ও সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় মামলার এমন নিষ্পত্তিকে যুগান্তকারী বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে হওয়া মামলা নিষ্পত্তির লক্ষ্যে বুধবার সকাল থেকেই সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হয় তৎপরতা। একে একে ৪৭টি মামলার আসামি ও বাদীপক্ষ হাজির হন বিচারক জাকির হোসেনের আদালতে।

সবার উপস্থিতিতে একযোগে মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। এ সময় শান্তিপূর্ণভাবে দাম্পত্যজীবন কাটানো, যৌতুক না চাওয়া ও ভবিষ্যতে নির্যাতন না করাসহ ছয়টি শর্ত দেয়া হয়।

রায় ঘোষণার পর ৪৭ দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রায় অর্ধ শত মামলার রায় ঘোষণাকে ঘিরে আদালত চত্বরে ভিড় ছিলো উৎসুক জনতারও।

দণ্ড ছাড়াই দম্পতির বিরোধ নিষ্পত্তি হওয়াকে দৃষ্টান্ত বলছেন আদালতের পিপি নান্টু রায়।

সন্তানরা পিতৃহীন-মাতৃহীন অবস্থায় ছিলো। আজকের এ রায়ের ফলে সন্তানরা তাদের পিতা-মাতাকে ফিরে পাবে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আমি মনে করি।

সুনামগঞ্জ জেলায় এখনো ২২শ’ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচারাধীন রয়েছে।
তথ্যসূত্র: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক