রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীকে নিয়ে যে প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি দিলেন ব্রাজিল প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো প্রতি রবিবার সাংবাদিক সম্মেলন করেন। যথারীতি এই রবিবারও তিনি ব্রাসিলিয়ার মেট্রোপলিটানো ক্যাথেড্রালে সংবাদ সম্মেলনে হাজির হন।

সেখানে দুর্নীতির সঙ্গে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এতে মেজাজ হারান বোলসোনারো।

তিনি সাংবাদিকের মুখে একের পর এক ঘুষি মারার হুমকি দেন। এরপর অবশ্য আর কোনও প্রশ্নের উত্তর কিংবা মন্তব্য না করেই তিনি সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

প্রশ্নকারী ও গ্লোব পত্রিকার ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বোলসোনারো বলেন, ‘আমি একের পর এক ঘুষি দিয়ে আপনার মুখ বাঁকা করে দিতে চাই।’

এমনটি বলার পর উপস্থিত সাংবাদিকরা তার মন্তব্যের বিরোধিতা করেন।

সংবাদ সম্মেলন বর্জনের হুমকি দেন। প্রেসিডেন্টের মন্তব্যের সমালোচনা শুরু করেন। এমন সময় বোলসোনারো আর কিছু না বলে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

এই ঘটনার পর ব্রাজিলের বিভিন্ন পত্রিকা প্রেসিডেন্টের কাণ্ডজ্ঞান ও দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলে। সমালোচনা করে বোলসোনারোর।

একজন জনগণের প্রতিনিধি হিসেবে তিনি সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না।

সম্প্রতি একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফ্যাব্রিসিও কুইরোজের (যিনি বোলসোনারোর বন্ধু) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ উঠেছে বোলাসোনারোর ছেলের সাবেক এক উপদেষ্টার বিরুদ্ধেও। দুর্নীতির এসব বিষয়ে বর্তমানে তদন্তের মধ্যে আছেন সাবেক ওই পুলিশ কর্মকর্তা ও বোলসোনারোর ছেলে (বর্তমানে সিনেটর)।

তদন্তে দেখা গেছে, এই দুর্নীতির সঙ্গে বোলসোনারোর স্ত্রীর মিশেল বোলসোনারোও জড়িত আছেন। ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে মিশেল বোলসোনারোর ব্যাংক হিসাবে মোটা অংকের অর্থ পাঠিয়েছেন সাবেক ওই পুলিশ কর্মকর্তা। ও গ্লোবের ওই প্রতিবেদক প্রেসিডেন্টের কাছে এসব বিষয় জানতে চাইলেই ক্ষীপ্ত হন তিনি।

সূত্র: ব্যাংকক পোস্ট, দ্য হিন্দু, সিএনএ, মালয়েশিয়ান ইনসাইট

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল