রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টা: স্বামীর ৫ দিনের রিমান্ড আবেদন

তোর বিষ কমাচ্ছি’ বলেই স্ত্রী ইয়াসমিনের শরীরের সংবেদনশীল অঙ্গগুলোতে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার‍ চেষ্টাকারী স্বামী রাসেলের (৩৫) ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার।

সহকারী পুলিশ সুপার জানান, স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টাকারী রাসেল স্বেচ্ছায় স্বীকারোক্তি না দেওয়ায় শনিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শনিবার আদালত বন্ধ থাকায় আগামীকাল এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে, স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ ইয়াছমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তার শরীরের নিম্নাঙ্গসহ শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে বলে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সন্ধীপপাড়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী রাসেল। এরপর ইয়াসমিনের বাবাকে ফোন করে তাদের মেয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও ফোন করে জানিয়ে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক