বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্থানীয় কারিগরদের সহায়তা প্রদানে ব্যুরো ৫৫৫-কে ব্রিটিশ কাউন্সিলের অনুদান প্রদান

নিউ ল্যান্ডস্কেপ প্রোগ্রামের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের ফ্যাশন, টেক্সটাইল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে অনুদান পেয়েছে ব্যুরো ৫৫৫। ডিজিটাল কারুশিল্প প্রচারের মাধ্যমে এই শিল্প সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে স্টার্টআপ উদ্যোগটি। গত বছরের নভেম্বরে এই অনুদান ঘোষণা করা হয়।

নিউ ল্যান্ডস্কেপ প্রোগ্রামের অংশ হিসেবে ইউনিভার্সিটি আর্টস লন্ডনের এফটিটিআই’র সাথে অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল গত বছরের সেপ্টেম্বরে নতুন উদ্যোগগুলোর জন্য ওপেন কল করে। আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং টেকসই ফ্যাশন, টেক্সটাইল এবং এ সংশ্লিষ্ট প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে নতুন নতুন আইডিয়া ঘিরে বৈশ্বিক অংশিদারিত্বের জন্য সহায়তা প্রদানে এ উদ্যোগ নেওয়া হয়।

নিউ ল্যান্ডস্কেপস: ফ্যাশন, টেক্সটাইল এবং টেকনোলজি (এফটিটি) ক্যাটালিস্ট আর অ্যান্ড ডি গ্র্যান্ট স্কিমের অধীনে সাস্টেইনেবল ডিজাইন ও প্রোডাকশনের জন্য ১ লাখ পাউন্ডের পাশাপাশি ব্যবসায়িক সহায়তা প্রদানের জন্য ৫টি যুক্তরাজ্য এবং অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) দেশের এসএমই অংশীদারিত্ব ঘোষণা করা হয়। যারা এই অনুদান পেয়েছেন তাদের মধ্যে অন্যতম ব্যুরো ৫৫৫।

ব্যুরো ৫৫৫ এর লক্ষ্য স্থানীয় কারিগরদের কাজের ডিজিটাল আর্কাইভ তৈরির মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদান করা, যাতে ভবিষ্যত প্রজন্ম তাদের কাজের মর্মোপলদ্ধির পাশাপাশি এ বিষয়ে জানতে পারে ও গবেষণা চালিয়ে যেতে পারে।

কাপড়ের ডিজিটাইজেশনের মাধ্যমে আর্কাইভিং এবং টেক্সটাইলের ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতে ব্যুরো ৫৫৫ এবং বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন গত ১১ মার্চ বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন, মুক্তি ট্যানারি ১, হাজারীবাগে কারুশিল্পে তাঁত, আর্কাইভিং এবং ডিজিটাইজিং বিষয়ক এক আলোচনার আয়োজন করে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) থেকে ডিজাইনার শৈবাল সাহা ও লিপি খন্দকার; অরণ্য থেকে নওশীন খায়ের; প্রাইড গ্রুপ থেকে সুম্বল মোমেন; প্রথম আলো ডিজিটাল টিম থেকে ইয়াসমিন জাহান নূপুর, আজিজি ও সাইফুর রহমান; স্ট্রাইডস অ্যান্ড কোং থেকে কনক চাঁপা ও আরিক মনসুর; ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং শিল্পী তেরেসা অ্যালবার (ব্রিটিশ হাই কমিশনারের স্ত্রী) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও স্থিতিশীল কাপড় ও নকশাগুলোর টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলতে ব্র্যান্ড এবং প্রস্তুতকারকদের পুরো সাপ্লাই চেইনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখিত বিষয়ে ব্যুরো ৫৫৫ এর সহ-প্রতিষ্ঠাতা গ্যাব্রিয়েল শাইনার-হিল এবং মানসের প্রতিষ্ঠাতা ফাইজা আহমেদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। গ্যাব্রিয়েল তার বুননের পেছনের গল্প, ইউরোপে নারীদের বুননের ইতিহাস এবং তার টেক্সটাইল ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরেন। ফাইজা আহমেদ টেক্সটাইলের বিকাশে নারীদের ভূমিকা এবং বাংলাদেশের ফ্যাশন ডিজাইনের ইতিহাস নিয়ে কথা বলেন।

ঐতিহ্যবাহী কাপড় ও নকশাগুলোর যথাযথ সংরক্ষণে ডিজিটাইজেশন কীভাবে কাজ করতে পারে তার ওপর জোর দিয়ে আলোচনা শেষ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী