শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বল্পোন্নত হতে উন্নয়নশীল, উন্নয়নশীল থেকে আমরা উন্নত রাষ্ট্রের পথে হাটছি- এমপি রবি

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১০টি
উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনটের সহযোগিতায় সদর
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগের প্রতিটিই অত্যন্ত চমকপ্রদ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি আরও বলেন, মাননীয়
প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল আর উন্নয়নশীল থেকে আমরা উন্নত রাষ্ট্রের পথে হাঁটছি। দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক উদ্যোগ আছে। তবে তাঁর বিশেষ ১০
উদ্যোগ বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরো বেশি গুরুত্ব দিতে হবে।’ মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে- আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন
কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা। এমপি রবি আরো
বলেন, পদ্মাসেতু আমাদের জন্য আশির্বাদ। স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন হলে আমাদের সাতক্ষীরা জেলাসহ দক্ষিণ বাংলার মানুষের ভাগ্যের দূয়ার খুলে যাবে।
বহিবিশ্ব ভাবছে কিভাবে বাংলাদেশ এত দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হলো। সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্বের
কারণে। কোন দেশ যা পারেনি, জননেত্রী শেখ হাসিনা পেরেছেন গৃহহীনদের জন্য জমি ও ঘর। এসময় এমপি রবি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার
দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার ১০টি
উদ্ভাবনী উদ্যোগ সকলের সামনে তুলে ধরার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। দিন ব্যাপী এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, যুদ্ধকালীন প্রশিক্ষক ও অস্ত্র প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর থানার অফিসার
ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম ও এনজিও
প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা দিনব্যাপী কর্মশালায় অংশ নেয় এবং গ্রুপ করে তাদের স্ব স্ব পরিকল্পনা ইনোভেশন আকারে উপাস্থাপন করেন। সমগ্র অনুষ্ঠান
সঞ্চালনা করেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক