বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়ে শিক্ষক বরখাস্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়ে স্কুল থেকে বরখাস্ত হলেন হাসিবুর রহমান নামে এক ধর্মীয় শিক্ষক।

সাতক্ষীরার তালা উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ওই স্কুলের স্বাধীনতা দিবসের র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২৭ মার্চ রবিবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন।

এছাড়া তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়য়টির ম্যানিজিং কমিটি। বরখাস্ত হওয়া শিক্ষক হাসিবুর রহমান তালা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছে বলে জানা গেছে।

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাকির হোসেন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিদ্যালয় সংলগ্ন বালিয়াবাজার প্রদক্ষিন করে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষ হওয়ার পর শিক্ষার্থীরা ও স্থানীয় কয়েক ব্যক্তি অভিযোগ করেন, র‌্যালির দায়িত্বে থাকা শিক্ষক হাসিবুর রহমান দীর্ঘ সময় শিক্ষার্থীদের নিয়ে ‘জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে’ স্লোগান দেন। হাসিবুরের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তা স্বীকার করেন। পরবর্তীতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছাড়াও অন্য সদস্যদের বিষয়টি জানানো হয়। রবিবার বিদ্যালয়ের সভায় শিক্ষক হাসিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে ছাড়া বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি প্রহাদ চন্দ্র হালদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন, শিক্ষক হাসিবুরের স্লোগানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি ব্যবস্থা গ্রহণ করেছে।

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুর রহমান বলেন, স্বাধীনতা দিবসের র‌্যালিতে অনিচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছেন তিনি। পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্মরনেও স্লোগান দিয়েছেন তিনি। কাজটি ঠিক হয়নি বুঝতে পেরে মাইকে সবার কাছে ক্ষমা চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী