বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর উচ্চতা ৪৪ ইঞ্চি, স্ত্রীর ৩৩ ইঞ্চি!

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মো. আল আমিন (২২) জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একই উপজেলার সোহাগদল গ্রামের শাম্মী আক্তারকে (২০)।
তারা ২ জনই একই রকম শারীরিক প্রতিবন্ধী। উচ্চতায় একেবারে খর্বাকার।
আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মীর উচ্চতা ৩৩ ইঞ্চি।

দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাঁকজমকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মো. আল আমিন উপজেলার সদর ইউনিয়নের উত্তর শর্ষিণা গ্রামের আব্দুল হামিদের ছেলে। অপরদিকে একই ইউনিয়নের সোহাগদল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের কন্যা শাম্মী আক্তার।

জানা গেছে, এক লাখ টাকার দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। উভয় পরিবারের লোকজনসহ পাড়া প্রতিবেশী সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান।

বৌ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শত শত মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান।

আল আমিন ও শাম্মী জানায়, পারিবারিকভাবে তাদের দুজনের এ বিয়েতে অনেক খুশি তারা।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার