শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর চুরি মামলায় ‘পরকীয়া প্রেমিকসহ’ স্ত্রী গ্রেফতার

স্বামীর করা চুরি মামলায় ‘পরকীয়া প্রেমিকসহ’ স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। স্বামীকে রেখে ‘পরকীয়া প্রেমিকের’ সঙ্গে পালানো স্ত্রী রিয়া বেগম (২৪) ও তার প্রেমিক এনায়েত হোসেন ফাহাদের (২৪) বিরুদ্ধে চুরি মামলা করেন সিলেটের বিশ্বনাথের হাবিবুর রহমান নামের এক ব্যক্তি।

বুধবার (২৮ এপ্রিল) সকালে জকিগঞ্জ উপজেলা থেকে রিয়া বেগম ও তার পরকীয়া প্রেমিক এনায়েত হোসেন ফাহাদকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বামী হাবিবুর হরমানের করা অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করে রিয়া ও ফাহাদকে গ্রেফতার দেখানো হয়।

হাবিবুর রহমান উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের আবদুল বারিকের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এক বছর ধরে হাবিবুর তার স্ত্রী রিয়র আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ করেন। তিনি ধারণা করতেন তার অবর্তমানে রিয়া অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় তারাবিহ নামাজ পড়তে মামাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মসজিদে যান হাবিব। এ সময় তাদের একমাত্র শিশুকন্যাটি দাদুর সঙ্গে অন্য বাড়িতে থাকায় ঘরে একাই ছিলেন রিয়া। হাবিব নামাজে থাকাবস্থায় তার বাড়ির সামনের খালের এক পাশে একটি সাদা রঙের প্রাইভেটকারকে এক থেকে দুই মিনিট দাঁড়িয়ে থাকতে দেখেন ইসলাম উদ্দিন নামের একই গ্রামের এক ব্যক্তি। যেটি পরে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। হাবিব নামাজ শেষে বাড়ি ফিরে দেখতে পান, তার স্ত্রী রিয়া ঘরে নেই। রিয়ার ব্যবহৃত ফোনটিও বন্ধ পান তিনি।

এ সময় তিনি খোঁজ নিতে গিয়ে দেখেন, তার ঘরের আলমারিতে রাখা নগদ এক লাখ ২০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, একটি স্মার্ট ফোনসেট, মূল্যবান জিনিসপত্র ও কাপড়চোপড় কিছুই নেই। হাবিবের ধারণা, তার স্ত্রী অপর আসামিদের সহযোগিতায় ওই টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, এক সন্তানের জননী রিয়া বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এনায়েত হোসেন ফাহাদের। প্রেমের টানেই গত মঙ্গলবার রাতে কথিত প্রেমিক ফাহাদের হাত ধরে স্বামী ঘর ছাড়েন রিয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) এমরুল জানান, গ্রেফতারের পর ফাহাদের কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি স্মার্ট ফোনসেট উদ্ধার করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, চুরির মামলায় গ্রেফতার দুই আসামিকে বৃহস্পতিবার দুপুরে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার