শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর সঙ্গে যেসব কথা হলো ইউএনও ওয়াহিদার

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তিনি এখন কথা বলতে পারছেন। প্রাথমিকভাবে তার স্মৃতিও ফিরেছে। জ্ঞান ফেরার পর ওয়াহিদা খানম ইউএনও স্বামীর সঙ্গে কথা বলেছেন।

হামলার একদিন পর শুক্রবার ঢাকার নিউরো সাইন্স মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলেন। ওয়াহিদা খানমের স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো মেজবাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াহিদা খানমের বড়ভাই শেখ ফরিদ উদ্দীন জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ওয়াহিদা খানম হাসপাতালে তার স্বামী মেসবাউল হোসেনের সাথে কথা বলেছেন। জ্ঞান ফিরেই ওয়াহিদা খানম তার স্বামীকে জিজ্ঞাসা করেন, কেমন আছো? এসময় স্বামী মেসবাউল হোসেন তার স্ত্রীর স্মৃতি ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেন, ‘আমি কে?’

উত্তরে হাসপাতালের বেডে শুয়ে ওয়াহিদা খানম বলেন, ‘আদিয়াতের বাবা।’ বড়ভাই শেখ ফরিদ বলেন, বোন কথা বলতে পেরেছে এতে আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি।

এ ব্যাপারে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন এবং গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, আল্লাহর রহমতে এখন পর্যন্ত তার সব প্যারামিটার খুবই ভালো। সিটি স্ক্যানের রিপোর্ট কেমন আসে সেটা নিয়ে দুশ্চিন্তা ছিল। খুবই ভালো খবর। তার সিটি স্ক্যানের শতভাগ ভালো রিপোর্ট এসেছে।

তিনি বলেন, জ্ঞান ফেরার পর তার স্বামীর সঙ্গে কথা বলেছেন। বর্তমানে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরবিস্তারিত পড়ুন

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই