শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) বেলা ১১টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজ গভর্নিং বডির সভাপতি রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ নাজনীন আরা নাজু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা
সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করতো। এখন তারাই বেশি ডিজিটাল সেবা ভোগ করছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপ দিতে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা যদি বিরোধিতা করতো তবে
মেনে নেওয়া যেত। কিন্তু যারা স্বাধীনতা বিরোধী তারা বিরোধিতা করলে কখনো মেনে নেওয়া যায়না। মহান স্বাধীনতার চেতনায় ছাত্র সমাজের হাত ধরেই তৈরি
হবে আগামীর স্মার্ট বাংলাদেশ।

যে হেনরী কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল তার বাড়ির উপর দিয়ে বঙ্গবন্ধু স্যাটালাইট-১পাঠিয়েছি আমরা।
আমরা আবারো বঙ্গবন্ধু স্যাটালাইট-২ পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।

জননেত্রী শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে উন্নতির শিখড়ে পৌছাতে। জাতির জনক বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর তাঁর সুযোগ্য কন্যা দিয়েছেন
উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ এবং তাঁরই হাত ধরে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমান চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এআরএম মোবাশ্বেরুল হক জ্যোতি, উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, ভালুকা চাঁদপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও মাদরাসা সুপার মহাসীনুল হক, কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা প্রমুখ।

মতবিনিময় শেষে কলেজ চত্বরে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে
ফুটবল বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার