শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়কে এক শিক্ষার্থীর মৃত্যু: মতিঝিলে নটরডেমের বহু শিক্ষার্থীর বিক্ষোভ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছে।
মতিঝিলে সড়কে অবস্থান নিয়ে নটরডেম কলেজের কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় তারা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা মূলত ছয়টি দাবি নিয়ে সড়কে নেমেছে।
এগুলো হলো—নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পদচারী-সেতু স্থাপন করা, সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সবার জন্য সড়ক নিরাপদ করা।

শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকে। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল-রাজপথে রক্ত আর কত দেখব।

প্রসঙ্গত, বুধবার নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারীকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হয়েছে থানায়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক