সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের হরিহরনগরে ছেলেদের মারপিটে বৃদ্ধ পিতা ও দুই বোন আহত, মামলা

একমাস রোজা রাখার পর শুক্রবার (১৪ মে) সকালে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামের বৃদ্ধ রজব আলী মোড়ল (৯০)। ওই সময় তুচ্ছ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের বড় ছেলে রহমতুল্লাহ মোড়ল পিতাকে মারপিট করেন। সাথে অংশ নেন বৃদ্ধের ছোট ছেলে মহসীন মোড়লও।

ছেলেদের হামলায় আহত হয়ে দুইদিন হাসপাতালের বেডে ও দুই দিন বাড়িতে বিছানায় পড়ে কাতরাচ্ছেন বৃদ্ধ রজব আলী।

আহত বৃদ্ধ রজব আলী জানান, ‘বাড়ি ও মাঠ মিলে বেশ কিছু জমির মালিক তিনি। বহুদিন ধরে সেই জমি লিখে দিতে তাকে চাপাচাপি করছেন দুই ছেলে। ১০ বছর আগে বৃদ্ধ তার স্ত্রীকে হারান। এরপর থেকে ছেলেরা তাকে জমির দাবিতে নির্যাতন করে আসছেন। এরআগেও দুইবার ছেলেদের বিচার চেয়ে থানায় অভিযোগ করে ফল পাননি তিনি।’

তিনি আরো বলেন, ‘স্ত্রীকে হারানোর পর থেকে ছেলেরা আমাকে খেতে দেয় না। স্বামী বিদেশে থাকায় মেঝ মেয়ে হামিরা খাতুন আমার কাছে থাকে। ছোট মেয়ে জবেদা খাতুনকে একই পাড়ায় বিয়ে দিয়েছি। এই দুই মেয়ে আমাকে দেখাশোনা করে। ঈদের দিন সকাল সাড়ে সাতটার দিকে মুরগির খাবার দেওয়া নিয়ে আমার দুই ছেলে রহমতুল্লাহ ও মহাসীন এবং বড় ছেলের বউ রেখা ও তাদের ছেলে মনিরুল আমারে মারপিট শুরু করে। চিৎকার শুনে এগিয়ে আসলে তারা আমার দুই মেয়ে হামিরা ও জবেদাকেও মারপিট করে। একপর্যায়ে বড় ছেলে রহমত আমাকে উপরে তুলে আছাড় দেয়। ওইদিন বিকেলে দুই মেয়েসহ মণিরামপুর হাসপাতালে ভর্তি হই আমি। আমার ছোট মেয়ে এখনো হাসপাতালে ভর্তি আছে। আমি শনিবার বাড়ি ফিরিছি। এখন বিছানায় পড়ে কাতরাচ্ছি।’

‘তবে চারদিন পার হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’

বৃদ্ধ বলেন, ‘আগেও দুইবার ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে বিচার পাইনি। এবারও ছোট জামাই আজিজুর রহমান থানায় অভিযোগ করেছেন। আমি ছেলেদের উপযুক্ত শাস্তি চাই।’

তবে এই ব্যাপারে অভিযুক্ত দুই ছেলের বক্তব্য জানার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বৃদ্ধকে মারপিটের অভিযোগের বিষয়টি তদন্ত করছেন মণিরামপুর থানার এসআই যোগেশ মণ্ডল।
তিনি বলেন, ‘অভিযোগ অনুযায়ী একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। হাসপাতালের সার্টিফিকেট হাতে পেয়েছি। অধিকতর তদন্ত শেষে আজ (১৮ মে) মামলা রেকর্ড হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা