শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাইকোর্টের নির্দেশে সাতক্ষীরা পৌরমেয়রের দায়িত্ব বুঝে পেলেন চিশতী

হাইকোর্টের নির্দেশে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। বুধবার (২১ জুন) দুপুর আড়াইটায় পৌরসভার ১৩ জন ওয়ার্ড কাউন্সিলর ও গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দায়িত্ব বুঝে পান মেয়র চিশতী।

দায়িত্ব বুঝে নেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মোঃ নাজিমুদ্দিন, সচিব লিয়াকত আলী, হেড ক্লার্ক প্রশান্ত কুমার ব্যানার্জী প্রমুখ।

এর আগে বেলা ১১টায় মেয়র চিশতী পৌরসভায় এসে দীর্ঘসময় অপেক্ষা করার পরও তাকে কোন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এরপর দুপুর আড়াইটায় দায়িত্ব হস্তান্তর করা হবে বলে তাকে জানানো হয়। দায়িত্ব হস্তান্তরের সময় নিয়মমাফিক ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কথা থাকলেও পৌরসভার কোন জনপ্রতিনিধি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাননি।

এসময় গনমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে মেয়র চিশতী জানান, তারা ৩ ঘন্টা বসিয়ে রেখে অসহযোগিতা করেছে। কোন নিয়ম তারা অনুসরন করেনি। হাইকোর্টের আদেশক্রমে তিনি এখানে পুনর্বহাল থাকবেন, দায়িত্ব হস্তান্তর করার কোন নিয়ম নেই। তবে সবকিছু তিনি বুঝে নিয়েছেন।

পৌরসভার সিইও মোঃ নাজিমুদ্দিন জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করার কথা। কিন্তু মেয়র চিশতী হস্তান্তর না করে দায়িত্ব বুঝে নিয়েছেন। বিষয়টি মন্ত্রনালয়কে জানানো হবে।
এ ব্যাপারে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান জানান, মন্ত্রনালয়ের নির্দেশে তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। সেই দায়িত্ব মেয়র চিশতীকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পৌর বিএনপির সদস্য সচিব পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় কারাগারে যান এবং সেই কারনে ৬ ফেব্রুয়ারী তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। একইসাথে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নিতে বলা হয়। ৯ ফেব্রুয়ারী চিশতী জামিনে মুক্ত হবার পর ১৪ ফেব্রুয়ারী বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন।

এরপর ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করে দায়িত্ব বুঝে নিতে গেলে তাকে বাধা দিয়ে লাঞ্চিত করেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। তখন তিনি স্বপদে বহাল হতে পারেননি। এরপর গত ১৯ জুন সোমবার এক স্মারকপত্রে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে সকল ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক