বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিরো আলম ইস্যুতে জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে বাংলাদেশের অসন্তোষ

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তার প্রতিবাদে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।
এসময় অসন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে—সরকারের এমন প্রত্যাশার কথা জানিয়ে দেওয়া হয়।

গোয়েন লুইস এই মুহূর্তে বাংলাদেশে না থাকায় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিকেলে তাকে তলবের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’ তবে কোন বার্তা জাতিসংঘের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তা স্পষ্ট করেননি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়।’

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। বুধবার একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমেরিকায় যখন–তখন লোক মেরে ফেলে, তখন কি তারা বিবৃতি দেয়, জাতিসংঘ কি বিবৃতি দিয়েছে? বাংলাদেশ হলেই বিবৃতি, মগের মুল্লুক পাইছে ওরা। এভাবে বিবৃতি দেওয়া গ্রহণযোগ্য নয়।’ এসব বিবৃতি বন্ধ করার সময় এসেছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তবে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছু বলতে নারাজ জাতিসংঘের প্রতিনিধি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপবিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা