বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ কোহলি এক ছবিতে! আসলকে খুঁজুন

প্রত্যেকের পরনে ঘিয়ে রঙের স্যুট। একটি চায়ের টেবিলের চার দিকে তারা বসে আছেন। একজন অবশ্য দাঁড়িয়ে রয়েছেন। কারও হাতে চায়ের কাপ। কেউ আবার গল্পে মগ্ন। আরও একটি বিষয়ে সবার মিল রয়েছে। প্রত্যেকের গালে চাপ দাড়ি। তারা প্রত্যেকেই ভিরাট কোহলি! চমকে উঠবেন না। তারা প্রত্যেকেই কোহলির মতো দেখতে। তাদের মধ্যে অবশ্য আসল কোহলিও রয়েছেন। তবে তাকে চিনতে বেশ কিছুক্ষণ সময় লাগার কথা।

সম্প্রতি নেটমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন কোহলি। সেখানে তিনি ছাড়াও তার মতো দেখতে আরও ৯ জন রয়েছেন। ছবিটি দিয়ে ক্যাপশনে কোহলি লিখেছেন, এদের মধ্যে আলাদা ব্যক্তিকে চিহ্নিত করুন।

ক্রিকেটে পদার্পণের পর থেকে নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছেন কোহলি। সেটা শুধু মাত্র তার খেলার মাধ্যমে নয়, চেহারার মাধ্যমেও বটে। ছোট করে ছাটা চুল, গালে চাপ দাড়ি, হাত ভর্তি ট্যাটু, কোহলি যেনো ভারতীয় দলে তারুণ্যের প্রতীক। একটা সময় তো দলের সবাই দাড়ি রাখা শুরু করেছিলেন। নেটমাধ্যমে চর্চা হতো, কোহলিকে দেখেই নাকি এই স্টাইল শুরু করেছেন সবাই।

কোহলির এই স্টাইল শুধু মাত্র ক্রিকেটারদের মধ্যে নয়, দর্শকদের, বিশেষ করে তরুণ প্রজন্মের ওপরও বড় প্রভাব ফেলেছে। ইউটিউবে অনেক ভিডিওতে নকল কোহলিদের দেখা গিয়েছে। তারা কোহলি সেজে অভিনয় করেন। তেমনই কয়েক জনের সঙ্গে ছবি তুলেছেন কোহলি। খুঁজে বের করতে বলেছেন আসল কোহলিকে।

Find the odd one out. pic.twitter.com/cJCpNGmQfP

— Virat Kohli (@imVkohli) February 20, 2022

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা