শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০০ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যসীমায় যেতে পারে: ইউএনডিপি

করোনাভাইরাসের দীর্ঘ মেয়াদী প্রভাবের কারণে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ২০.৭ কোটি মানুষ চরম দারিদ্রসীমার নিচে যেতে পারে। এতে করে চরম দারিদ্র্যসীমায় থাকা মানুষে সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক নতুন সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

তবে এটাই শেষ কথা নয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দৃষ্টি দিয়ে বিনিয়োগের মাধ্যমে চরম দারিদ্রসীমায় যাওয়ার গতিকে টেনে ধরতে পারলে, করোনা মহামারির আগে উন্নয়নের যে গতি ছিল, তাকেও ছাড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রায় ৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নতুন শনাক্ত নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৬৫৭ জনে এবং মোট মারা গেছেন ১৪ লাখ ৯১ হাজার ৫৫৯ জন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৮২৫ ব্যক্তি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। সূত্র: ইউএনবি।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল