মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২১ সালে বাংলাদেশ পাবে ৭ কোটি ভ্যাকসিন

২০২১ সালের মধ্যে ছয় কোটি ৮০ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

বিশ্বব্যাপী গ্যাভি-দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের (দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস) ব্যবস্থাপনায় কোভ্যাক্স সুবিধার আওতায় এ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে সম্প্রসারিত ভ্যাকসিন কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক বলেন, যারা আগে জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দেবে তারাই আগে ভ্যাকসিন পাবে। গ্যাভি যখন থেকে পরিকল্পনা জমা নেওয়া শুরু করবে, আশা করছি, আমরা প্রথম দিনই আমাদের পরিকল্পনা জমা দিতে পারব।

অর্থায়নের মাধ্যমে গ্যাভি থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে বাংলাদেশ এবং স্বাস্থ্য অধিদফতরের শর্ত অনুযায়ী কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দেবে। গ্যাভির প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য ব্যয় হয়েছে এক দশমিক ৬২ থেকে দুই ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৫ বা ১৭০ টাকা।

এই সুবিধায় আসা ভ্যাকসিন ছাড়াও ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে আসবে।

ডা. সামসুল হক আরও জানান, প্রতি ডোজ ভ্যাকসিন বিতরণের জন্য সরকারকে এক দশমিক ২৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী