শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৫ পৌর নির্বাচনে আ.লীগের টিকিট পেলেন যারা

আসন্ন ২৫ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচনে (প্রথম ধাপ) মনোনীত প্রার্থীরা হলেন-

রংপুর বিভাগের ৫টি পৌরসভার মধ্যে পঞ্চগড় জেলার পঞ্চগড় সদরে জাকিয়া খাতুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জ আহাসানুল হক চৌধুরী এবং কুড়িগ্রামের কুড়িগ্রাম সদরে কাজিউল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। রাজশাহী বিভাগে ৪টি পৌরসভার মধ্যে রাজশাহী জেলার পুঠিয়াতে রবিউল ইসলাম, কাটাখালী আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী এবং পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো মনোনয়ন পেয়েছেন।

খুলনা বিভাগের ৩টি পৌরসভার মধ্যে কুষ্টিয়ার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনা জেলার দাকোপ চালনায় সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদরে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বরিশাল বিভাগের ৪টি পৌরসভার মধ্যে- বরগুনার বেতাগীতে এ,বি. এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটায় আ. বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে গিয়াস উদ্দিন বেপারী ও বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

ঢাকা বিভাগে ৩টি পৌরসভার মধ্যে মানিকগঞ্জের মানিকগঞ্জ সদরে রমজান আলী, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির ও গাজীপুরের শ্রীপুর আনিছুর রহমান। ময়মনসিংহ বিভাগে ২টি পৌরসভার মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে এস.এম. ইকবাল হোসেন (সুমন) এবং নেত্রকোনা মদনে আব্দুল হান্নান তালুকদারকে মনোনয়ন দেয়া হয়েছে।

সিলেট বিভাগের ৩টি পৌরসভার মধ্যে সুনামগঞ্জের দীরাই বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম কামরান চৌধুরী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রাম বিভাগ একটি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী দেয়া হয়েছে। সেটা হলো চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বদিউল আলমকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এদিকে, শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, আব্দুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।

জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর হোসেন জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী