বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮ অক্টোবর ট্রাজেডি দিবসে কলারোয়ায় জামায়াতের আলোচনা সভা

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কলারোয়ায় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল থেকে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কলারোয়া হাইস্কুল ফুটবল ময়দান সংলগ্ন শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান, অধ্যাপক শাহাজান কবীর, আব্দুল গফুর মন্টু, জামায়াত নেতা অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মাওলানা গোলাম কবির, মাওলানা আলমগীর হোসেন, মোঃ আব্দুর রকিব, মাওলানা ফিরোজ হোসাইন আজাদী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। চারদলীয় জোট সরকারের শেষ সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমাবেশ থেকে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা। এ নির্মম হত্যাকান্ড ও পাশবিকতায় কেঁদেছে বাংলাদেশ, কেঁদেছে বিশ্বমানবতা। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারাবিশ্বে ওঠে প্রতিবাদের ঝড়। শুধু হত্যাই নয়, মৃত লাশের উপর নৃত্য করার দৃশ্যও প্রত্যক্ষ করে বিশ্ববাসী। এটা শুধুমাত্র নৃশংস হত্যাকান্ডই নয়, এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের স্বাভাবিক পথ চলা ব্যাহত হয়, ঘটে ব্যত্যয়।

বক্তারা আরো বলেন, বিশ্ববিবেক বিস্ময় নিয়ে সেদিন তাকিয়ে দেখেছিল, আওয়ামী লীগ কিভাবে মৃত মানুষের ওপর দাঁড়িয়ে নর্তন-কুর্তন করেছিল। সেদিনের আওয়ামী লগি বৈঠার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে তালা- কলারোয়া আসনের জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন জামায়াত নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের আলোকচিত্র প্রদর্শনী করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান