বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৭ লাখ টাকায় বিক্রি হল মার্তিনেজের সেই গ্লাভস

কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সময় এমিলিয়ানো মার্তিনেজের হাতে থাকা গ্লাভস জোড়া নিলামে বিক্রি করা হয়েছে এবার। ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় ‘গোল্ডেন গ্লাভস’জয়ী মার্তিনেজ তার হাতের মূল্যবান ও স্মৃতিময় গ্লাভস জোড়া তুলেছিলেন নিলামে।

গতকাল শুক্রবার মার্তিনেজের গ্লাভস নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা।

এই অর্থ পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড।
নিলামের সময় মার্তিনেজ বলেছেন, ‘বিশ্বকাপের গ্লাভস দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় আর দ্বিধা করিনি। কারণ এতে উপকার হবে বাচ্চাদের।

গত ফেব্রুয়ারিতে মার্তিনেজ নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন গ্লাভস জোড়া।

তখন অটোগ্রাফও দেন সেই গ্লাভসে।

মার্তিনেজ আরও বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল তো আর প্রতিদিন হয় না, তাই গ্লাভস জোড়া বিশেষ কিছু। কিন্তু আমার ঘরে এটা ঝুলে থাকার চেয়ে শিশুদের বেশি সাহায্য করবে সেটাই ভালো। ’

সূত্র: এএফপি

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা